বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) অনুমোদিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র | প্রতিষ্ঠান কোড: ২২১০৭
ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিং সেন্টার ২০১০ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলায় কারিগরি ও আইটি শিক্ষার প্রসারে প্রতিষ্ঠিত হয়। বিগত এক দশকেরও বেশি সময় ধরে আমরা হাজারো শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী এবং তরুণদের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে সরকারি-বেসরকারি চাকুরীর উপযুক্ত এবং সফল ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলেছি।
আমাদের প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) কর্তৃক অনুমোদিত (প্রতিষ্ঠান কোড: ২২১০৭)। এখান থেকে কোর্স সম্পন্ন করে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকারি সার্টিফিকেট অর্জন করতে পারে, যা যেকোনো সরকারি ও আন্তর্জাতিক চাকুরিতে গ্রহণযোগ্য।
BTEB Code: ২২১০৭
Established: 2010
Friends Computer Training Center
হরিণগর পিত্তলার মোড়, পুকুরের পাশে, ঘোড়াপাখিয়া বিশ্বাস পাড়া, রামচন্দ্রপুরহাট, চাঁপাইনবাবগঞ্জ
ল্যান্ডমার্ক: হরিণগর পিত্তলার মোড়, পুকুরের পাশে, ঘোড়াপাখিয়া বিশ্বাস পাড়া।
রাণীহাটি বাজার, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
রাণীহাটি বাজার হতে কার্যক্রম নতুন ঠিকানায় স্থানান্তরিত করা হয়েছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক
ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিং সেন্টার"আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির ব্যবহারিক জ্ঞান অর্জন অপরিহার্য। ২০১০ সালে যখন আমরা ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করি, তখন আমাদের মূল উদ্দেশ্য ছিল এলাকার তরুণ প্রজন্মকে সঠিক তথ্যপ্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে আত্মকর্মসংস্থানের পথ সুগম করা।"
"একজন গ্রাফিক্স ডিজাইনার ও শিক্ষক হিসেবে আমি সবসময় বিশ্বাস করি—থিওরি নয়, হাতে-কলমে প্র্যাকটিসই একজন শিক্ষার্থীকে সফল পেশাজীবীতে রূপান্তর করতে পারে। তাই আমাদের প্রতিটি কোর্সের সিলেবাস আন্তর্জাতিক মান এবং বাস্তব কাজের চাহিদার সাথে সমন্বয় করে সাজানো হয়েছে।"